পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠ এক মিটার বৃদ্ধির আশঙ্কা করেছেন নাসার বিজ্ঞানীরা। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা জানিয়েছেন, আগামী ১০০ থেকে ২০০ বছরের মধ্যেই সমুদ্রপৃষ্ঠ তিন ফুট অর্থাৎ এক মিটার বেড়ে যাবে।
নাসার আর্থ সায়েন্স ডিভিশনের ডিরেক্টর মিশেল ফ্রেইলিচ জানান, গ্রিনল্যান্ড এবং আন্টার্টিকায় খুব দ্রুত বরফ গলে যাচ্ছে। আর এর প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে।
মিশেল বলেন, ‘প্রায় এক কোটি ৫০ লক্ষ মানুষ সমুদ্রপৃষ্ঠের এক মিটারের মধ্যে বসবাস করেন। যাদের বেশিরভাগই এশিয়ার বাসিন্দা।’
মিশেল আশঙ্কা প্রকাশ করেছেন, এশিয়ার সমুদ্র তীরবর্তী অঞ্চল অচিরেই পানিতে তলিয়ে যাবে।
এমনকি ফ্লোরিডা, সিঙ্গাপুর এবং টোকিওর মতো শহরও নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা তার। প্রশান্ত মহাসাগরের বেশ কিছু ব-দ্বীপও বিলুপ্ত হয়ে যেতে পারে। সব মিলিয়ে এই বিপদ কোনওমতেই এড়ানো যাবে না বলে মনে করেন বিজ্ঞানীরা।