সরিষাবাড়ীতে চোলাই মদ উদ্ধার ১৪শ লিটার চোলাই মদ ধ্বংস

G M Fatiul Hafiz Babu
জামালপুরের সরিষাবাড়ীতে ১৪ লিটার হাতে তৈরী চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করে দিয়েছে জামালপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।
বৃহস্পতিবার দিনভর অভিযান শেষে দুপুরে এ মাদক ধ্বংস করা হয়।
জামালপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ীর বাজার রোডের আরামনগরে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আরামনগর থেকে ১৪ লিটার হাতে তৈরী চোলাই মদ ও মদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই মাদকব্যবসায়ী পালিয়ে যায়।
মাদক তৈরীর অভিযোগে মালা রানী (৩৬) স্বামী- মানিক বসকার ও বাসন্তি বাসকর (৪৫) স্বামী রতন বাসকর দুই জনের বিরুদ্ধে মাদক আইন মামলা দায়ের করা হয়েছে সরিষাবাড়ী থানায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top