বকশীগঞ্জ প্রতিনিধি
বকশীগঞ্জে ৬০পিছ ইয়াবাসহ ফজলুল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার রাতে উপজেলার ধাতুয়াকান্দা গ্রামে আটক করা হয়।
জানাগেছে জামালপুর র্যাব-১৪ একটি টহল দল উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা গ্রামে আ: আজিজের ছেলে ফজলুল করিম এলাইট (৩৫)বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ পিছ ইয়াবাসহ তাকে আটক করেন।
পরে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হলে সোমবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন।