‘চলতি বছরেই গ্রেনেড হামলার বিচার করতে হবে’

S M Ashraful Azom
বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার অবিলম্বে শেষ করুন। আন্তরিকতার সঙ্গে এই বিচার চলতি বছরের মধ্যে শেষ করতে হবে। শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারের সঙ্গে স্বাধীনতার পরাজিত শক্তির সংশ্লিষ্টতা রয়েছে। এই হামলার বিচার না হলে এদেশে গণতন্ত্র স্থিতিশীল হবে না। তবে এই বিচার চলতি বছরের মধ্যে শেষ হবে কি-না তা নিয়ে আমার সংশয় আছে।
 
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিলো। এটি ১৫ আগস্টেরই আরেকটি সংস্করণ মাত্র।
 
ঢাকা জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠী এই আলোচনা সভার আয়োজন করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top