নীলফামারীর সৈয়দপুরের পল্লীতে অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর পুড়ে গেছে। এ সময় গরুর একটি বাছুরও মারা গেছে।
এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাঙালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডা. শাহজাদা সরকার জানান, চড়কপাড়ার (চৌধুরীপাড়া) বাবুলের বাড়িতে হঠাৎ শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় পাঁচটি পরিবারের নয়টি ঘর, একটি বকনা বাছুরসহ মালপত্র পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ধারণা দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।