ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৫ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৩ টাকা ৪৮ পয়সা।

