ইন্দোনেশিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ৫৪ লাশ উদ্ধার

S M Ashraful Azom
ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে বিমান দুর্ঘটনাস্থল থেকে ৫৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ত্রিগানা এয়ারলাইনসের বিমানটি ৫৪ জন আরোহী নিয়ে গত রবিবার বিধ্বস্ত হয়েছিল।
 
একটি দুর্গম জঙ্গল থেকে মৃতদেহগুলো উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার সরকারি এক কর্মকর্তা একথা জানান।

দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে লাশগুলো পরিবহন করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে হাঁটা পথে জঙ্গল থেকে লাশগুলো বের করা হয়।
 
ত্রিগানা এয়ারলাইন্সের ওই বিমানটি তার গন্তব্যস্থল ওকসিবিলের প্রায় ১৫ কিলোমিটার দূরে ভেঙ্গে পড়ে। দুর্ঘটনার কারণ হিসেবে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top