ব্যাপক কর্মসূচী ও গভীর শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে গতকাল শনিবার চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, শোক র্যালি, দরিদ্রদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ, মিলাদ মাহফিল ও স্মরণ অনুষ্ঠান।
সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটে সংগঠনের কার্যালয়ে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও শ্রদ্ধা জানান। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ নেতা ও নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। দুপুরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। পরে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
একই দিনে রাউজান উপজেলা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোকদিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি। প্রধান বক্তা ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়। এতে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ অন্যরা অংশগ্রহণ করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন সকালে নগরভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবর্ক অর্পণ করেন। পরে তিনি আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশ নেন।
বরিশালে নানা কর্মসূচি
যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধু ও আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস এমপি, জেবুন্নেসা আফরোজ এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম, যুবলীগের কেন্দ্রীয় সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, বরিশাল সিটি কর্পোরেশন, পেশাজীবী পরিষদ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট এবং অর্ধ শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ১০ টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেবুন্নেছা আফরোজ এমপির নেতৃত্বে শোক র্যালি বের করা হয়। বেলা ১১ টায় এডভোকেট তালুকদার মোহাম্মাদ ইউনুস এমপি’র নেতৃত্বে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আরেকটি শোক র্যালি বের করা হয়। সাড়ে ১১টায় যুবলীগের কেন্দ্রীয় সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পৃথক শোক র্যালি বের হয়। বেলা সাড়ে ১১ টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে অশ্বিনী কুমার হলে একটি শোক সভা অনুষ্ঠিত হয়। বিকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যলায়ে শোকসভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি কর্পোরেশন চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
শৈলকুপায় জেপির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জে জাতীয় পার্টি (জেপি)’র উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত্ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। জেপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু এসব অনুষ্ঠানের আয়োজন করেন।
চট্টগ্রামে গভীর শ্রদ্ধা ও মর্যাাদায় জাতীয় শোক দিবস পালন
বরিশালে নানা কর্মসূচি
চট্টগ্রাম অফিস