ফোরজি নেটওয়ার্ক সমর্থিত হেলিও এস১ স্মার্টফোনের প্রিবুকিংয়ে সেলফি স্টিক ফ্রি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গ্রামীণফোন এবং এডিসন গ্রুপ যৌথভাবে এই হ্যান্ডসেট বাজারে নিয়ে আসতে যাচ্ছে। গতকাল থেকে শুরু হওয়া এই স্মার্টফোনের প্রিবুকিং চলবে ২৫ আগস্ট পর্যন্ত। সিম্ফনির সকল স্মার্ট প্লাগ-ইন আউটলেট ও এক্সক্লুসিভ প্রায়োরিটি আউটলেট এবং গ্রামীণফোনের সকল সেন্টারে ৩,০০০ টাকায় প্রিবুকিং দেওয়া যাবে। আর প্রথম এক হাজার প্রিবুকিংকারীদের জন্য থাকবে ফ্ল্যাশ সমৃদ্ধ সেলফি স্টিক উপহার। এ ছাড়া গ্রামীণফোনের পক্ষ থেকেও থাকবে বিশেষ ডাটা অফার। ২৫ আগস্ট থেকে বাকি ১৪,৯৯০ টাকা জমা দিয়ে সংগ্রহ করা যাবে প্রিবুকিং রাখা হেলিও এস১। ফোরজি নেটওয়ার্ক সমর্থন ছাড়াও এই ফোনের বিভিন্ন ফিচারের মধ্যে রয়েছে ৬৪-বিট প্রসেসর, অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ওএস, ৫ ইঞ্চি অ্যামোলেড এইচডি ডিসপ্লে, ১৩ ও ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ২৪০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।

