বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩টি ঘর ভষ্মীভূত ,২ মহিষের মৃত্যু। উপজেলা চেয়ারম্যানের ঘটনাস'ল পরিদর্শন।

G M Fatiul Hafiz Babu
বকশীগঞ্জের টুপকারচর গ্রামে এক কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ির ৩টি ঘর ভস্মিভুত হয়েছে। এ ঘটনায় ৩টি মহিষ ও ১ টি ছাগল পুড়ে মারা যায়।
রোববার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানাগেছে,রোববার মধ্যরাতে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে শেখ ফরিদ নামে এক কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে করে তার টিনের বসতঘরের আসবাবপত্র ভ্রাম্যমান ধানভাঙ্গা শ্যালো মেশিন ও গোয়ালঘরে থাকা ২টি মহিষসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
স'ানীয়দের ধারনা গোয়ালঘরের কয়েলের আগুন থেকে অগ্নিপাতের সুচনা হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস'ল পরিদর্শন করেছেন।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top