ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের কচাকাটা থানায় ১৩ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কুড়িগ্রামের কচাকাটা থানায় শিবিরের অফিস রুম থেকে তাদেরকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে,তারা শিবির অফিসে গোপন বৈঠক করছিল বলে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে আনা হয়। কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা বাজারের পাশে একটি রুমে দরজা জানালা বন্ধ ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন মামলা না থাকলেও তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।
