সবচেয়ে দামী জেনিফার লরেন্স

S M Ashraful Azom
হলিউডের সবচেয়ে দামী অভিনেত্রী জেনিফার লরেন্স। মার্কিন সাময়িকী ‘ফোর্বসে’র সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষস্থানটি এখন তার দখলে। গত এক বছরে লরেন্স আয় করেছেন মোট ৫ কোটি ২০ লাখ ডলার। সিনেমায় কাজ করার পাশাপাশি বিশ্বখ্যাত ফ্যাশন হাউজ ডিওরের পণ্যদূত হয়ে এ অর্থ উপার্জন করেন তিনি।
 
আয়ের তালিকায় শীর্ষে উঠে আসতে লরেন্সকে টক্কর দিতে হয়েছে স্কারলেট জোহানসন, মেলিসা ম্যাকার্থি, আঞ্জেলিনা জোলি এবং জেনিফার অ্যানিস্টনের মতো তারকাদের। তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন জোহানসন এবং ম্যাকার্থি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top