ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ৬ বাংলাদেশি আহত

Seba Hot News
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ছয় বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে মনোহরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিতে আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের সোনাপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে আব্দুস সাত্তার ও শহিদুল ইসলাম, একই গ্রামের নুরতাজ আলী, শরিফুল ইসলাম ও নামোজগন্নাথপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে ইউনুস আলী। তবে অপর আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।
আহত আব্দুস সাত্তার ও শহিদুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যরা গোপনে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানান শহিদুল ইসলাম।
চিকিৎসাধীন শহিদুল সাংবাদিকদের জানান, আজ শনিবার ভোর ৫টা দিকে মনোহরপুর সীমান্ত দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের শোভাপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি করলে তারা আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুল আলম জানান, এ ধরনের খবর আমরা শুনেছি। কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কাজ করছি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top