অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন গ্রিসের ক্ষমতাসীন বামপন্থী সিরিজা পার্টি ভেঙে গেছে। বেইল আউটের শর্ত নিয়ে মতবিরোধের জেরে সিপ্রাসের পদত্যাগ ও নতুন করে নির্বাচনের ঘোষণা দেয়ার পরদিনই এই ঘটনা ঘটল।
দল থেকে বেরিয়ে যাওয়া নেতারা পার্লামেন্টে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। নতুন এ রাজনৈতিক দলের নাম পপুলার ইউনিটি পার্টি। দলত্যাগী ২৫ জন পার্লামেন্ট সদস্য এই দলটি গঠন করলেন।
দলত্যাগী নেতার অভিযোগ সিরিজা পার্টি তার ঘোষিত কৃচ্ছ্রতাবিরোধী অবস্থান থেকে সরে এসেছে।
২৫ নেতা ও তাদের সমর্থকদের নিয়ে নতুন রাজনৈতিক দল পপুলার ইউনিটি পার্টির নেতৃত্ব দেবেন পানাজিওতিস লাফাজানিস। তিনি সিপ্রাস সরকারের বিদ্যুৎ ও জ্বালানীমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সর্বশেষ বেইল আউটে সিপ্রাস-প্রশাসনের নমনীয় নীতির বিরোধী ছিলেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান

