শ্রীবরদীতে অবাধে মৎস্য নিধন মানা হচ্ছেনা মৎস্য আইন

Seba Hot News
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
মৎস্য আইন উপেক্ষিত শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন বিল জলাশয় থেকে অবাধে নিধন করা হচ্ছে মা রেনু মাছ। এতে দেখা দিয়েছে দেশীয় প্রজাতির মৎস্য সংকট। এক শ্রেণির অসাধু জেলে নিষিদ্ধ মাছ ধরার ফাঁদ কারেন্ট জাল, কাঁথা জাল, শুলশুলি জাল বিলে বাঁধ দিয়ে অবাধে  মাছ নিধনে বর্ষা মৌসুমেও অঞ্চলে দেখা দিয়েছে মৎস্য সংকট। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মাছের অভাবে মানুষের শরীরে দেখা দিবে আমিষের অভাবসহ নানা ধরনের অসুখ। অঞ্চলে মৎস্য আইনের যথাযথ প্রয়োগ না থাকায় বেপরোয়াভাবে নিধন করা হচ্ছে মা রেনু মাছসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। সম্প্রতি সচেতন এলাকাবাসীর প্রশ ওঠেছে, আইন প্রয়োগকারী দপ্তর ব্যাপারে নজর দিবেন কি?
সরেজমিনে ঘুরে দেখা দেখা গেছে, উপজেলার মিরকি, বয়সা , নুকাই, খলসাকুরি, শৈলটুকরি, চুকচুকি, সিংহজানি, বোচাদহ, টেকানি, কালিদহ সাগরসহ বিভিন্ন বিল জলাশয়ে এক শ্রেণির অসাধু জেলে বিলপারের সাধারন মানুষ কারেন্ট জাল, কাঁথা জাল, শুলশুলি জাল, বিলে বাঁধ চাই ব্যবহার করে বেআইনী পন' অবলম্বন করে প্রতিনিয়ত মাছ নিধন করছে। এতে করে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ অঞ্চল থেকে বিলীন হয়ে যাচ্ছে। এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিকের সাথে কথা হলে তিনি বলেন, জনবলের অভাবে প্রয়োজনীয় ব্যবস' নিতে পারছিনা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top