ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনায় উদ্বেগ বান কি মুনের

S M Ashraful Azom
জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মঙ্গলবার তিনি তার এই উদ্বেগের কথা জানান। তিনি দুই দেশকেই সতর্ক হওয়ার আহবান জানান। জাতিসংঘের প্রেস অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওই দিন পাকিস্তান কাশ্মীর ইস্যুটি জাতিসংঘে উত্থাপন করে। দেশটি এই সমস্যার সমাধানে ওআইসি’র হস্তক্ষেপও কামনা করে। এদিকে আগামী ২২ আগষ্টের দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের আগেই বিভিন্ন ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে। দুই দেশই আলোচনার বিষয় নিয়ে প্রতিবেদন প্রস্তুত করছে। খবর ডন, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র।
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল রাহিল এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান। তারা ২৩ আগষ্ট ভারতের সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন।
 
অন্যদিকে ভারতও বৈঠকে তাদের দিক থেকে বিভিন্ন বিষয় বিশেষ সন্ত্রাস ইস্যুতে একটি প্রতিবেদন প্রস্তুত করছে। ভারত এই বৈঠকে মুম্বাই ডন হিসেবে খ্যাত দাউদ ইব্রাহিমের পাকিস্তানের বিভিন্ন বাড়িতে অবস্থানের বিষয়েও একটি প্রতিবেদন তৈরি করছে। পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন ভারতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার। এ নিয়ে ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেও বৈঠক হবে বলে জানিয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top