কুড়িগ্রামের ধরলা সেতুতে নতুন করে টোল আরোপের প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

G M Fatiul Hafiz Babu
 জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ধরলা সেতু পাড়াপাড়ে নতুন করে টোল আরোপের প্রতিবাদে ২য় দিনেও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে নতুন করে আরোপিত টোল প্রত্যাহারের দাবীতে শহরের কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার জিরো পয়েন্টে কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী ও কুড়িগ্রাম-চিলমারী সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে সমাবেশ করে ছাত্ররা।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এডভোকেট আব্রাহাম লিংকন, জেলা ছাত্রলীগের সভাপতি ওায়াহেদুন্নবী সাগর ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।
বক্তারা জানান, ধরলা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে শুধুমাত্র বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রো ও কাভার্ডভ্যানে টোল আদায় করা হতো। দরিদ্র পীড়িত জেলা হিসেবে অন্যান্য পরিবহনের ওপর টোল মওকুপ ছিল। কিন' বুধবার (২৬ আগষ্ট) সকাল থেকে বাইসাইকেল, মটরসাইকেল, রিকসা, ভ্যানগাড়ী, ঠেলাগাড়ী, গরুরগাড়ী, অটোরিকসাসহ সব ধরনের যানবাহনে টোল আদায় করা হচ্ছে।
অবিলম্বে নতুন করে আরোপিত টোল প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top