সেলফি জানাবে পার্সোনালিটি!

S M Ashraful Azom
সেলফি পাগলরা সাবধান! এখন থেকে সেলফি সকলকে জানিয়ে দেবে আপনার পার্সোনালিটি! অবাক হচ্ছেন হয়ত, কিন্তু সিঙ্গাপুর ভিত্তিক একটি গবেষণা সংস্থা তেমনটাই দাবি করছে।
 
গবেষণা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, “এখনও বিষয়টি স্পষ্ট নয়। কিন্তু মানুষের পার্সোনালিটির ছাপ তার সেলফির মাঝেই পাওয়া যায়। আর সেখান থেকেই বোঝা যায়, মানুষটি অলস, আত্মপ্রত্যয়ী নাকি প্রচন্ড আত্মকেন্দ্রিক।
 
লিন কুয়ির তত্ত্বাবধায়নে চলা এই গবেষণায় চীনের মাইক্রোব্লগ ওয়েব সাইট সিনা ওয়েবোতে পোস্ট করা ১২৩টি সেলফি পর্যালোচনা করা হয়। তাদের প্রত্যেকের পার্সোনালিটি বোঝার জন্য বেশ কিছু প্রশ্ন করা হয়। তারপর পুনঃরায় চীনের আরো ১০৭ জন শিক্ষার্থীকে এই ছবিগুলো দেখি সেলফি তোলা ব্যক্তিটির পার্সোনালিটি কেমন জানতে চাওয়া হয়। আর এভাবে জানা যায়, মানুষের চরিত্রের ইতিবাচক বা নেতিবাচক বৈশিষ্ট্যগুলো কিভাবে লুকিয়ে থাকে সেলফিতে।
 
গবেষণা থেকে জানা যায়, যারা ইতিবাচক মনোভাব ধারণ করে, তাদের সেলফি থেকেও তেমন কিছু স্পষ্ট বৈশিষ্ট্য পাওয়া যায়। অন্যদিকে যাদের সেলফি অস্পষ্ট থাকে বা ক্যামেরা নিচু করে ধরা থাকে তাদের নেতিবাচক মনোভাব ধাকার সম্ভাবনা বেশি থাকে। গবেষণায় আরো জানানো হয়, সচেতন ব্যাক্তিত্বের অধিকারী মানুষ সেলফিতে তার আশেপাশের পরিবেশ স্পষ্ট রাখতে চান না। কারণ সেটা তাদেরকে নিরাপত্তার ঝুঁকিতে ফেলতে পারে। আবার ‘ডাকফেস’ অর্থাৎ মুখ বাঁকা করে যারা ছবিতোলে তাদের অধিকাংশরাই আবেগ তাড়িত ব্যক্তিত্বের অধিকারী। অর্থাৎ তারা যে কোন সিদ্ধান্তের ক্ষেত্রে আবেগকে বেশি গুরুত্ব দেয়।
 
তবে গবেষণাটিতে স্বীকার করে নেয়া হয়েছে, একই রকম সেলফি থেকে ভিন্ন ভিন্ন ফলাফলও আসতে পারে। তাই বিষয়টি নিয়ে এখনই সুনিশ্চিত হওয়ার সময় আসেনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top