শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত

G M Fatiul Hafiz Babu
















রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শ্রীবরদীতে যথাযথ মর্যাদায় ১৫ই আগষ্ট শনিবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপলক্ষ্যে  শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী  কর্মসূচীর অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে 'ানীয় সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী .কে.এম ফজলুুল হক চাঁনের নেতৃত্বে এক শোক র‌্যালী বের করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, উপজেলা নির্বাহী হাবিবা শারমিন, ওসি তদন- আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ্‌ সহ সর্বস-রের জন সাধারণ, স্কুল কলেজের শিক্ষার্থীরা শোক র‌্যালীতে অংশ গ্রহণ করেন। অপরদিকে উপজেলা লীগের পক্ষ থেকে পৌর শহরের কলেজ রোডে দলীয় কার্যালয়ে শোক দিবসে দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। এসময় উপজেলা লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোতাহারু ইসলাম লিটন, লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার, আব্দুল খালেক ডিলার, আনোয়ার পারভেজসহ উপজেলা লীগ তার অঙ্গ সংগঠনের সর্বস-রের নেতাকর্মীরা উপসি' ছিলেন। এছাড়া সরকার দলীয় সাংসদ .কে.এম ফজলুল হক চাঁনের উদ্যোগে তার পৌর শহরের টিএন্ডটি রোডের বাস ভবনে শোক দিবসের আলোচনা সভা কাঙ্গালী ভোজের আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী .কে.এম ফজলুল হক চাঁন, লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক কমান্ডার হামিদুর রহমান, বীর প্রতীক বার কমান্ডার জহুরুল হক মুন্সী , মুক্তিযোদ্ধা ডা. আশরাফী লতা, উপজেলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালেম, জেলা লীগ নেতা আব্দুল্লাহ আল সালেহ্‌, ছাত্রলীগ নেতা জুয়েল আকন্দ, শ্রমিক লীগ নেতা জাকির হোসেন কৃষকলীগ নেতা আব্দুল কাদের প্রমূখ। দুপুরে  উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শোক র‌্যালী, আলোচনা সভা কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এফ এম ডায়াগনস্টিক চত্বরে দোয়া মাহফিল আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মো. ফেরদৌস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, রানিশিমুল ইউনিয়ন শাখার আহবায়ক মমিনুল ইসলাম মমিন প্রমূখ। উপজেলা ছাত্রলীগের আয়োজনে পৌর শহরের সাতানী মহল্লায় কাঙ্গালী ভোজ, মিলাদ দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ আহবায়ক মেরাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেল, রনি মোদক প্রমূখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা ডা. ওয়ালীউজ্জামান আশরাফী লতার নেতৃত্বে একটি শোক র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএন্ডটি রোডে এমপি বাস ভবনের আলোচনা সভায় অংশ গ্রহণ করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top