১০০ মিটার ইভেন্টে শনিবার মুখোমুখি হচ্ছেন বোল্ট ও গ্যাটলিন

S M Ashraful Azom
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০মিটার স্প্রিন্টে শনিবার মুখোমুখি হচ্ছেন জ্যামাইকার উসাইন বোল্ট ও বিতর্কিত মার্কিন তারকা জস্টিন গ্যাটলিন। শনিবার বেইজিংয়ের ১০০ মিটার স্প্রিন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই দুই হাই-ভোল্টেজ তারকা।
বেইজিংয়ের ঐতিহাসিক স্টেডিয়াম বার্ডস নেস্টে অনুষ্ঠিত অলিম্পিকে তিনটি স্বর্ণপদক জয়ের মধ্য দিয়ে বিশ্ব অ্যাথলেটিক্সে একক আধিপত্য বিস্তার করেন বোল্ট। ২০০৮ সালের সেই অলিম্পিকের পর থেকে ২০১১ সালে দিগুতে অনুষ্ঠিত বিশ্ব প্রতিযোগিতার ১০০ মিটারে অংশগ্রহণের সময় পায়ের পাতার ইনজুরিতে পড়ার আগে পর্যন্ত ১০টি ব্যক্তিগত ইভেন্টে অংশ নিয়ে ৯টিতেই স্বর্ণপদক জিতে নিয়েছেন বোল্ট।
এদিকে মার্কিন অ্যাথলেট গ্যাটলিন এমন এক ক্রীড়াবিদ যিনি ডোপ টেস্টে ধরা পড়ে দুই দফা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত নির্বাসিত জীবন কাটাতে হয়েছে গ্যাটলিনকে। ২০০৪ সালে অনুষ্ঠিত অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয়ের পর ২০০৫ সালে হেলসিংকিতে অনুষ্ঠিত বিশ্ব প্রতিযোগিতায়ও স্বর্ণপদক জয় করেছিলেন গ্যাটলিন। এরপরই ডোপ টেস্টে ধরা পড়েন তিনি।
নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১২ সালে ৬০ মিটার বিশ্ব ইনডোরে স্বর্ণপদক জয়ের মাধ্যমে আলোচনায় ফেরা গ্যাটলিন লন্ডন অলিম্পিকের ১০০ মিটার ইভেন্টে জিতে নেন ব্রোঞ্জ পদক। এরপর মস্কোতে অনুষ্ঠিত বিশ্ব প্রতিযোগিতায় তিনি জয় করেছেন রৌপ্য পদক। যদিও বোল্টের সঙ্গে হেড টু হেড লড়াইয়ে ৬-১ ব্যবধানে পিছিয়ে রয়েছেন গ্যাটলিন।
তবে পরিসংখ্যানকে খুব একটা পাত্তা দিচ্ছেন না বোল্ট। তিনি জানেন অনেক চড়াই-উতরাই পেরিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছেন গ্যাটলিন। বোল্ট বলেন, ‘প্রতিযোগিতা মানে প্রতিযোগিতা। এখানে সব সময় কে সুযোগের সদব্যহার করতে পারে সেই সেরা হয়। নিয়মকে মানতে হবে। তিনি তার নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। আমি যেমন তাকে নিয়ে খুব একটা চিন্তিত নই, তেমনি পরিসংখ্যান নিয়েও আমার কোন মাথা ব্যথা নেই। কারণ প্রতিযোগিতায় কী ঘটবে তা আপনি কখনোই আগাম জানেন না।’

২০০৯ সালে ১০০ ও ২০০ মিটার ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়া বোল্ট বলেন, তিনি তার হাড়ের সমস্যা কাটিয়ে উঠেছেন। এ ইনজুরির কারণে তিনি দীর্ঘ সময় ধরে দূরপাল্লার দৌড়ে অংশ নিতে পারেননি। মৌসুমের শুরুর সমস্যা কাটিয়ে গত মাসে তিনি পরিপূর্ণভাবে ট্র্যাকে ফিরে এসেছেন। এসময় লন্ডনের ডায়মন্ড লীগে অংশ নিয়ে ৯.৮৭ সেকেন্ড সময় নিয়ে জিতে নিয়েছেন শীর্ষ পদক। সূত্র: এএফপি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top