চীনের বন্দর নগরী তিয়ানজিনে সংঘটিত মারাত্মক বিস্ফোরণ স্থলের আশপাশের পানিতে সহনীয় মাত্রার চেয়ে ৩৫৬ গুণ সায়ানাইড পাওয়া গেছে। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে বৃহস্পতিবার খবরটি জানায় এএফপি।
তিয়ানজিন পরিবেশ সুরক্ষা ব্যুরো জানায়, বুধবারের বিস্ফোরণ স্থলের ঘিরে রাখা এলাকার মধ্যে ২৫টি পানি মনিটরিং সাইটে বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে।
ব্যুরো বলেছে, আটটি স্থানে অতি মাত্রায় সায়ানাইড পাওয়া গেছে। যার একটি স্থানে এর পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে ৩৫৬ গুণ বেশি।

