মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন না করলে খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা ইউনিয়ন পরিষদের একজন মহিলা চেম্বারও নির্বাচিত হতে পারতেন না।’
শনিবার রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে শিশু একাডেমি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, চিত্রশিল্পী হাশেম খান, লেখক সুব্রত বড়ুয়া, শিশু সাহিত্যিক শাহজাহান কিবরিয়া ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।

