সবচেয়ে দরদী মন রোনালদোর!

S M Ashraful Azom
মাঠে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য কিছুটা দুর্নাম রয়েছে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। দুর্দান্ত খেলেন বটে, কিন্তু দাম্ভিক আখ্যায়িত করে সিআর সেভেনকে ছেড়েও কথা বলেন না তার নিন্দুকেরা। কিন্তু কথায় নয়, কাজেই যেন জবাব দিতে বিশ্বাসী ফিফা বর্ষসেরা তারকা। যার প্রমাণ রাখলেন আরো একবার। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘অ্যাথলেটস গন গুড’ কর্তৃক পরিচালিত ‘মোস্ট চ্যারিট্যাবল অ্যাথলেট’ তালিকার সবার উপরে জায়গা করে নিয়েছেন রোনালদো।
২০০৮ সালে পর্তুগালের একটি ক্যান্সার নিরাময় কেন্দ্রকে এক লাখ ৬৫ হাজার ডলারের পাশাপাশি গত বছর ব্রেন সার্জিতে আক্রান্ত দশ বছরের একজন শিশুকে প্রায় ৮৩ হাজার ডলার দান করেছেন রোনালদো। এছাড়া ক্ষুধায় আক্রান্ত শিশু, জীববৈচিত্র্য রক্ষাসহ নানাকাজে রোনালদোর অবদানের জন্যই এ সম্মানে ভূষিত হলেন তিনি।
তালিকার শীর্ষ পাঁচে রয়েছেন: পালোয়ান (রেস্টলার) জন সিনা, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, দক্ষিণ করিয়ার ‘ফিগার স্কেটার’ কিম উনা এবং বার্সেলোনা তারকা নেইমার।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top