নানা ধরণের মামলা থাকায় সাম্প্রতিক সময়গুলোতে বিএনপি-জামায়াত থেকে শত শত নেতা কর্মী ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করছেন। এই সকল নেতাদের উদ্দেশ্যে হুঁসিয়ারী উচ্চারণ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগে হাইব্রিড নেতার দরকার নাই। তারা এসে অপকর্ম করে আবার চলে যাবে। দেশের কোথায় কোথায় হাইব্রিড নেতা নেওয়া হচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ওরা বিভিন্ন মামলার আসামী, যে দলেই যাক তাদের বিচার করা হবেই।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
দেশের কয়েকটি স্থানে হত্যা মামলার আসামিসহ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা সম্প্রতি আওয়ামী লীগে যোগদানের খবর পাওয়া গেছে। এ নিয়ে এই প্রথম কোনো অনুষ্ঠানে সরকারের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী কথা বললেন।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের আরও বলেন, ‘স্থানীয়ভাবে তাদের সংগঠনে নেওয়া হলেও চূড়ান্ত অনুমোদন ঢাকা থেকে শেখ হাসিনার কাছ থেকেই নিতে হবে।’ তিনি বিশ্বাস করেন, শেখ হাসিনা তাদের দলে নেওয়ার চূড়ান্ত অনুমোদন দেবেন না।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে জাসদ ও আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার বিতর্কের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ওই বিষয়টি আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াকিবহাল আছেন। এ নিয়ে দলীয় ফোরামেই আলোচনা হবে।’
মতবিনিময়কালে রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।