জামালপুরে বন্যা ॥ ৩ উপজেলায় ১৪টি ইউনিয়ন প্লাবিত

Seba Hot News

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট


জামালপুরঃ ৫দিনের অব্যাহত বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুরের ৩টি উপজেলার ১৩টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।

রবিবার দুপুর টা পর্যন্ত জামালপুরের যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার ২২.৪০ সেঃমিঃ ব্রহ্মপুত্র ঘাট এলাকায় ৩২ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সরওয়ার জাহান  নিশ্চিত করেছেন।

ফলে জামালপুরের ইসলামপুর উপজেলার নোওয়ারপাড়া, বেলাগাছী, পার্থশী, সাপধরী কুলাকান্দি

দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, হাতিভাঙ্গা বাহাদুরাবাদ।

বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড়, কামালপুর, বগারচর, মেরুরচর এলাকার বিস্তৃন অঞ্চল প্লাবিত হয়েছে।

বন্যায় চলিত রোপা আমনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া ভেসে গেছে পুকুরের মাছ।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের অপর প্রকৌশলী আব্দুল খালেক জানান, রবিবার সকাল থেকে বৃষ্টিপাত না থাকলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এভাবে পানি বৃদ্ধি পেলে বন্যার পরিধি আরও বাড়তে পারে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top