ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় জনমত জরিপের অভিযোগ সম্পর্কিত বাংলাদেশ-ভারত যৌথ প্রতিনিধি দলের শুনানী অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার বিকেলে দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে যৌথ শুনানীতে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন মেকলিগঞ্জ মহকুমার সহকারী ম্যাজিষ্ট্রেট রবীন্দ্র কুমার বসু।
গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত দু’দেশের যৌথ জনমত জরিপে বাংলাদেশের অভ্যন্তরের ১১১টি ছিটের ৯৭৯ জন ভারত যেতে সম্মতি জানায়। এর মধ্যে কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটের বাসিন্দা মফিজুলের পরিবারের ৬ জন এবং পঞ্চগড় জেলার বিভিন্ন ছিটের ২৬ জনসহ মোট ৩২ জন কোচবিহার জেলা আধিকারী(ডিএম) এর নিকট ভারত গমনে মতামত প্রদানে বাধা দেয়ার অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ভারতীয় প্রতিনিধি দল অভিযোগকারীদের মতামত গ্রহন করেন।
দাসিয়ার ছড়া ছিটের অভিযোগকারী মফিজুলের ১০ বছরের একটি ছেলে ছাড়া পরিবারের সকলেই দীর্ঘদিন ধরে ভারতে অবস'ান করছেন।