গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর

Seba Hot News
আগামী ১ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ ও গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ছে। বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) চেয়ারম্যান এ আর খান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে বিইআরসির সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেলে তিনি এই তথ্য জানান।

জানা গেছে, আগে যেখানে রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাসের চুলার জন্য মাসে ৪০০ টাকা বিল দিতেন গ্রাহকরা, পরিবর্তিত দামে তারা ৬০০ টাকা বিল দেবেন। দুই চুলা ব্যবহারকারীকে বিল দিতে হবে ৪৫০ টাকার স্থলে ৬৫০ টাকা।

গৃহস্থালীতে মিটারভিত্তিক গ্যাসের বিল প্রতি ঘনমিটার ৫ টাকা ১৬ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে। গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। সার ও বিদ্যুৎ উৎপাদন ছাড়া সব ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে।

এদিকে বিদ্যুতের ক্ষেত্রে ১ থেকে ৫০ ইউনিট পর্যন্ত ইউনিট প্রতি আগের দর অপরিবর্তিত রয়েছে। তবে ৫০ থেকে ৭৯ ইউনিট খরচে ইউনিটপ্রতি ২৭ পয়সা বেড়ে ৩.৫৩ টাকা থেকে ৩.৮০ টাকা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভোক্তা পর্যায়ে এই নতুন মূল্য কার্যকর হবে। আগে যেখানে বিদ্যুৎ খাতে বছরে ছয় হাজার কোটি টাকার উপরে ভর্তুকি দিতে হতো, নতুন করে দাম বৃদ্ধির ফলে এখন বছরে ভর্তুকি দিতে হবে চার হাজার তিন শ’ কোটি টাকা। তবে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে কী ধরনের আয় হবে তা জানায়নি বিইআরসি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top