আইটেম গানে নিপুন

S M Ashraful Azom
ঢালিউডে নিয়মিত একক চিত্রনায়িকার চরিত্রে দেখা না গেলেও বড়র্পদায় বরাবর নিয়মিত চিত্রনায়িকা নিপুন। শুধু নায়িকা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করা নয়, পাশাপাশি অভিনয়ের দিকেও এগিয়েছেন তিনি। প্রশংসাও কুড়িয়েছেন বেশ। সাফল্যের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার।
 
তবে এখনও কোনো আইটেম গানে দেখা যায়নি তাকে। সেই জায়গাটাও এবার পূরণ করলেন নিপুন।
 
‘প্রেম রসিয়া হবো কেমনে’ শিরোনামের আইটেম গানটিতে প্রথমবারের মতো একসঙ্গে পারফর্ম করছেন নিপুন ও ফেরদৌস। শনিবার রাজধানীর কোক স্টুডিওতে দৃশ্যধারণ হয় ‘ছেড়ে যাস না’ চলচ্চিত্রটির। বাংলাদেশের ‘ইচ্ছেমত’ ও কলকাতার ‘শুভলগ্ন ফিল্মস’ যৌথভাবে সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করছে বলে জানা যায়। 
 
আইটেম গানটিতে কাজ করা প্রসঙ্গে নিপুন বলেন, ‘আইটেম গানে এটা আমার প্রথম কাজ। আগে এ ধরনের কাজগুলো নায়িকারা করতো না। এখন অনেক নায়িকাই করছে। তাছাড়া কাজটি করতে গিয়ে অনেক মজা পাচ্ছি।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top