ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

Seba Hot News
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরস সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর দিলকুশায় শুক্রবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে সভায় দেশি-বিদেশি ডাইরেক্টরসহ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া বিনিয়োগ কার্যক্রমকে আরও সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেওয়া হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top