ভালুকায় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

Seba Hot News
ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় পারভেজ (২৫) নামে এক মাদকাসক্ত যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন তাকে এ দণ্ড দেন। পরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সন্ধ্যায় ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভালুকা মডেল থানা পুলিশ জানায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রমজান আলীর ছেলে পারভেজকে নেশাগ্রস্ত অবস্থায় মঙ্গলবার দুপুরে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top