ছোটপর্দায় এখন নিয়মিত পপি

S M Ashraful Azom
সময়ের সাথে তাল মিলিয়ে এখন পর্যন্ত বড়পর্দায় অভিনয় করছেন চিত্রনায়িকা পপি। তবে এখন আর নিয়মিত দেখা যাচ্ছে না তাকে।
 
পর্দায় কম দেখার বিষয়টিকে গল্পের অপছন্দ হওয়ার কারণ বলেই জানাচ্ছেন পপি। তাই হয়তো নাটকেই এখন নিজের পরবর্তী জায়গা তৈরি করছেন তিনি। এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিলেও এখন নিয়মিত নন তিনি। তবে ছোটপর্দাতে বেশ নিয়মিতই তার নাটক প্রচার হচ্ছে এখন।
 
আজ একুশে টেলিভিশনে বিকেল ৩টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসার নৌকা’। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, সোহান খান প্রমুখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top