শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত ছিলেন।’
মঙ্গলবার বিকেলে নগরীর ফার্মগেইটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমু বলেন, ‘তিনি (জিয়া) স্বাধীনতার পরাজিত শক্তি এবং দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন।’
তিনি বলেন, ‘সেজন্য বিএনপি নেত্রী খালেদা জিয়া জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন বানিয়ে কেক কেটে আনন্দ করে থাকেন।’

