সুইস আক্রমণাত্মক মিডফিল্ডার জার্দান সাকিরিকে দলভুক্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব স্টোক সিটি। ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে চুক্তিবদ্ধ করেছে স্টোক। যা ক্লাবের ইতিহাসে রেকর্ড।
গত জানুয়ারিতে বায়ার্ন মিউনিখ থেকে ইন্টার মিলানে যোগ দেয়া ২৩ বছর বয়সী সুইজারল্যান্ডের এই আন্তর্জাতিক তারকা আগামী ৫ বছর ব্রিটানিয়া স্টেডিয়ামে কাটানোর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
স্টোকের কোচ মার্ক হিউজেস ক্লাবের ওয়েবসাইটকে বলেন, ‘তিনি (সাকিরি) হচ্ছেন চৌকশ ও ক্ষিপ্রগতিসম্পন্ন একজন খেলোয়াড়, যিনি ক্লাবের জন্য ভিন্ন কিছু এনে দিতে সক্ষম হবেন। তার বয়স এখনো ২৩ বছর। সুতরাং তিনি ক্লাবের জন্য সম্ভাবনাময় একজন খেলোয়াড়। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার জন্য মুখিয়ে আছেন। সেই সঙ্গে নিজের যোগ্যতার প্রমাণ দিতেও প্রস্তুত।’
দলবদল প্রক্রিয়া শুরু হবার পর থেকে নবম খেলোয়াড় হিসেবে স্টোক সিটিতে অন্তর্ভুক্ত হলেন সাকিরি। যদিও প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক লিভারপুলের কাছে ১-০ গোলে হেরে গেছে স্টোক। গত জুলাই থেকেই স্টোকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যে ছিলেন সাকিরি। বাকি ছিল শুধু চুক্তিতে স্বাক্ষর। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ক্লাব সেটিতে পূর্ণতা দিয়েছে।
সাবেক যুগোস্লাভিয়ার কসোভোতে জন্ম নেয়া সাকিরি শিশুকালেই পিতা-মাতার সঙ্গে সুইজারল্যান্ডের নাগরিকত্ব লাভ করেন। সুইস ক্লাব এফসি বাসেলের হয়ে খেলে তিনি সবার দৃষ্টি কাড়েন। ক্লাবকে তিনটি লীগ শিরোপাসহ পাইয়ে দেন সুইস কাপের দুটি শিরোপা। এরই মধ্যে জাতীয় দলে ঠাঁই করে নেন তিনি। যেখানে ৪৬টি ম্যাচ খেলে আদায় করেছে ১৭টি গোল।
২০১২ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন সাকিরি। এ সময় চ্যাম্পিয়ন্স লীগসহ ক্লাবটি বেশ কটি ট্রফি জয় করলেও প্রথম একাদশে কখনো সুযোগ পাননি তিনি। ফলে গত জানুয়ারিতে সাড়ে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে ইন্টারে যোগ দেন তিনি। সেখানেও দ্বিতীয়ার্ধের খেলোয়াড় হিসেবে ২০টি ম্যাচে অংশ নেয়ার সুযোগ পেয়ে গোল করেছেন তিনটি।