পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম কটন ও বিবিএসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সায়হাম কটন মিলস শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস শেয়ার এবং ৫ শতাংশ নগদ। আর বিবিএসের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে। ৩০ এপ্রিল সমাপ্ত বছরে সায়হাম কটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আর বিবিএসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৯ পয়সা।

