বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাট্টাজোড় নালার মোড়ে দুস'দের মাঝে খাবার বিতরণ।

G M Fatiul Hafiz Babu
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. এনামুল হক লাকের সার্বিক তত্ত্বাবধানে ৫ শতাধিক দুস'দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বট্টাজোড় নালার মোড়ে অবসি'ত ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে মিলাদ ও দোয়া শেষে স'ানীয় আওয়ামীলীগ নেতাদের উপসি'তিতে এসব খাবার বিতরণ করা হয়।
উক্ত খাবার বিতরণকালে সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক লাক ছাড়াও উপসি'ত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আবু সাইদ বিএসসি, যুগ্ন সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক  লাভলু মন্ডল, সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান তালুকদার ফর্সা, সাবেক প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দুলা, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জসিমুল হক মন্ডল, ৪নং ওয়ার্ডের সভাপতি আহসান উল্লাহ মন্ডল, আশরাফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক মো. লাবলু হোসেন প্রমুখ।
বিকালে দলীয় কার্যালয়ে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top