টি টোয়েন্টিতে বিশ্রামে জো রুট

S M Ashraful Azom
অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি টোয়েন্টির দল থেকে অ্যাশেজে ইংল্যান্ডের সর্বোচ্চ রান স্কোরার জো রুটকে বিশ্রাম দেওয়া হয়েছে। ৩১ তারিখে অনুষ্ঠিতব্য এই টি টোয়েন্টি ছাড়াও ওয়ানডে সিরিজের ইংল্যান্ড দল ঘোষণা করা হয়েছে।
৩-২ ব্যবধানে অ্যাশেজ জয়ে ব্যাট হাতে প্রধান ভূমিকা পালন করা ২৪ বছর বয়সী ইংলিশ ব্যাটসম্যান জো রুটকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে যথারীতি ওয়ানডেতে ফিরবেন অ্যাশেজে দুটি সেঞ্চুরি ও দুটি অর্ধশত রান করা রুট।
১৩ জনের টি টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা এসেক্সের বা হাতি ফাস্ট বোলার রিস টপলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা মঈন আলি ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটেই ডাক পেয়েছেন। ইনজুরি থেকে ফিরে ওয়ানডে দলে ডাক পেয়েছেন  ফাস্ট বোলার ক্রিস ওকস।
এ ছাড়া অ্যাশেজে ভালো করা স্টিভেন ফিন, বেন স্টোকস ও মার্ক উডও আছেন ওয়ানডে দলে। টেস্ট ও টি টোয়েন্টি দুই দলে অধিনায়ক হিসেবে থাকছেন ইয়ন মরগ্যান। ৩১ তারিখ কার্ডিফে অনুষ্ঠিত হবে একমাত্র টি টোয়েন্টি। সেপ্টেম্বরের ৩ তারিখ সাউদ্যাম্পটনে শুরু হবে পাচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top