মশা তাড়ানো কিংবা অন্য কোন উপলক্ষে ঘরে ধূপ জ্বালাচ্ছেন? তার আগে জেনে রাখুন, ধূপের ধোঁয়া সিগারেটের ধোঁয়ার মতোই ক্ষতিকর। সাম্প্রতিক একটি গবেষণায় জানা গেছে, নির্দিষ্ট কিছু উপাদানের কারণে ধূপের ধোঁয়া থেকে জন্ম নিতে পারে ক্যান্সার।
ভারতের অধিকাংশ মন্দির, এশিয়ার কিছু অংশসহ অনেক পরিবারে ধূপ জ্বালানো একটি ঐতিহ্যগত এবং প্রচলিত অভ্যাস। শুধু ধর্মীয় উদ্দেশ্য নয়, মনোরম গন্ধের জন্যও ধূপ ব্যবহৃত হয়। আগুনে পোড়ার মাধ্যমে এর কণাগুলো বাতাসে ছড়িয়ে পড়ে এ সুগন্ধের সৃষ্টি করে।
দক্ষিণ চায়না প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক রং ঝু বলেন, ধূপ জ্বালানোর ফলে যে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকে তার জন্য মানুষকে সতর্ক করা জরুরি।
গবেষকরা স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে প্রথমবারের মতো ধূপের ধোঁয়ার সঙ্গে সিগারেটের ধোঁয়ার তুলনা করে দেখেছেন। ধূপের মূল উপাদান আতর এবং চন্দনের উপর তারা পরীক্ষা চালান।
পশুদের ওপর এর প্রভাব অনুসন্ধানে দেখা গেছে, ধূপে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যা ডিএনএ এর মতো জিনগত উপাদানের পরিবর্তন ঘটায়। সিগারেটের চেয়ে বেশি পরিমাণে কোষের জন্য ক্ষতিকর সাইটোটক্সিক এবং জেনোটক্সিক রয়েছে এতে।
মুটাজেনিক্স, জেনোটক্সিনস এবং সাইটোটক্সিনস ক্যান্সার সৃষ্টির সহায়ক উপাদান। ধূপের ধোঁয়ায় মোট ৬৪টি যৌগ উপাদান রয়েছে। এর মধ্যে কয়েকটি উত্তেজক এবং সামান্য ক্ষতিকর কিন্তু বিদ্যমান সাইটোটক্সিক এবং জেনোটক্সিক অত্যন্ত ক্ষতিকর।