কয়েক দফা কমানোর পর এবার বাড়লো স্বর্ণের দাম

Seba Hot News
কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। শনিবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি গ্রাম স্বর্ণ ,৫৮০ টাকায় বিক্রি হচ্ছিল। তা বেড়ে এখন হবে ,৭১০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দেড় হাজার টাকা দাম বাড়ানো হয়েছে


রবিবার থেকে নতুন দর কার্যকর হবে বলে শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে


প্রতি ভরি (১১. ৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম হবে ৪৩ হাজার ২৭৩ টাকা। শনিবার পর্যন্ত তা বিক্রি হয় ৪১ হাজার ৭৫৭ টাকায়


সর্বশেষ চলতি মাসের আগস্ট স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। এরপর তা কমানো হয়। তারও আগে গত বছর ধরে কয়েক দফায় কমেছিল স্বর্ণের দাম


বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান বলেন, “আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।


অন্যান্য মানের স্বর্ণের দরও একই হারে বাড়িয়েছে বাজুস। সেইসঙ্গে বেড়েছে রুপার দামও


রুপার দর প্রতি গ্রামে টাকা করে বেড়েছে। রবিবার থেকে প্রতি গ্রাম রুপা ৮৫ টাকায় বিক্রি হবে। শনিবার পর্যন্ত বিক্রি হয় ৮০ টাকায়। হিসাবে প্রতি ভরি রুপার দর বেড়েছে ৫৮ টাকা

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top