সৌরশক্তিতে বিমান চলার খবর আগেই পাওয়া গেছে। সেই বিমান এখন বিশ্ব পাড়ি দিচ্ছে। এবার আস্ত একটি বিমানবন্দর সৌরশক্তিতে চালানোর উদ্যোগ নেয়া হয়েছে! ভারতের কোচি আন্তর্জাতিক বিমানবন্দরকে সৌর শক্তি দিয়ে চালানোর জন্য কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। -খবর এনডিটিভির
ভারতে এটিই সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত প্রথম বিমানবন্দর হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর ভিজে কুরিয়েন। খবরে বলা হয়, কেরালার মুখ্যমন্ত্রী উমেন চণ্ডী বিমানবন্দর চত্বরে ১৮ আগস্ট ১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন। তা দিয়েই বিমানবন্দরটি চালানো হবে বলে জানানো হয়েছে।

