‘বজরঙ্গী ভাইজানের’ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আমির!

S M Ashraful Azom
মুক্তির পর থেকে বক্স অফিস ও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে সালমান খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’ ছবিটি। কিন্তু অনেকেই হয়েতা জানেন না সালমানের আগে এই ছবিটি করার প্রস্তাব পেয়েছিলেন আমির খান।
 
বুধবার ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাব পাওয়ার পর চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনতে বলেছিলেন আমির। কিন্তু পরিচালক রাজি না হওয়ায় তিনি প্রস্তাব ফিরিয়ে দেন ও সালমানের কাছে নিয়ে যেতে বলেন।
 
‘বজরঙ্গি ভাইজানের’ সাফল্যের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালমান খানকে জিজ্ঞাস করা হয়েছিল, ছবিটি করার জন্য আমির প্রস্তাব পেয়েছিলেন কিনা? উত্তরে সালমান খান বলেছেন, হ্যাঁ আমির আমাকে এই কথা প্রসাদ চিত্রনাট্য নিয়ে তার কাছে গিয়েছিলেন। আমির তাকে আমার কাছে পাঠিয়েছে। এটা আমিরের বদান্যতার বহিঃপ্রকাশ।
 
আমির প্রসাদকে ফিরিয়ে দিলেও সালমান এই ভুল করেননি। ছবির গল্প শোনার সাথে সাথে রাজি হয়ে যান তিনি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top