প্রথমবারের মতো নিজের চেহারা দেখালো 'জিহাদি জন'

S M Ashraful Azom
সম্প্রতি আইএসের কুখ্যাত খুনি জিহাদি জনের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে তিনি ব্রিটেনে ফিরে 'শিরশ্ছেদ কাণ্ড' চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ভিডিওতে প্রথমবারের মতো নিজের চেহারা দেখিয়েছেন তিনি।
 
একমিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিও বার্তায় জিহাদি জন ছুরি হাতে শিরশ্ছেদের কাজ চালিয়ে যাওয়ার  প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মুখোশ পরিহিত কালো পোশাক পরা ‘জিহাদি জন’কেই দেখে আসছে সবাই। শিরশ্ছেদ করার আগে ছুরি হাতে ওভাবেই নিজেকে তুলে ধরতেন আইএসের (ইসলামিক স্টেট) এই সদস্য। এবারের ভিডিওতে নিজের চেহারা দেখালেন তিনি।
 
সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমগুলোতে জিহাদি জনের চেহারা প্রকাশ করে দেয়া বক্তব্যের ৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে মূল ভিডিওটি ১ মিনিট ১৭ সেকেন্ডের বলে জানিয়েছেন ফ্রি সিরিয়ান আর্মির একজন সদস্য। ভিডিওটি সিরিয়ায় ধারণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
 
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী মোহাম্মদ এমওয়াজি (ব্রিটিশ গণমাধ্যমে তিনি জিহাদি জন নামে পরিচিত) বিজয়ী বেশে ব্রিটেনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি আইএসের হয়ে শিরশ্ছেদ অব্যাহত রাখবেন বলেও উল্লেখ করেছেন।
 
ব্রিটিশ নাগরিক এমওয়াজি গতবছর আইএসে যোগ দিয়ে সিরিয়া যান বলে ধারণা করা হয়। গতবছর ইরাক ও সিরিয়ায় ইসলামী খিলাফত ঘোষণা করে সশস্ত্র সংগঠন আইএস। এ পর্যন্ত ৭ জন জিম্মির শিরশ্ছেদ করেছেন জিহাদি জন। তার মধ্যে আছেন মার্কিন সাংবাদিক জেমস ফলে, স্টিভ সটলফ  এবং ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইনেস। সূত্র: এনডিটিভি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top