মেঘনায় তীব্র ভাঙনের কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। আজ শনিবার ফেরি চালু করার কথা থাকলে ঘাট তৈরি না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। এতে আটকা পড়েছে তিন শতাধিক যানবাহন।
এদিকে, ভাঙন রোধে এলাকায় দোয়া প্রার্থনা কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার মাগরিবের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত নদীর পাড় এলাকার ইলিশা চত্বরে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ ইলিশা এলাকায় জমায়েত হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন এলাকার ১১৩ বছর বয়সী মুরব্বি মাওলানা আনোয়ারুল হক। এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ জেলা ও স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা।
গত এক মাসে মেঘনায় ভয়াবহ ভাঙনে ভোলা-লক্ষ্মীপুর সড়কের এক কিলোমিটারসহ বিলীন হচ্ছে ইলিশা ও রাজাপুর ইউনিয়নের অনেকাংশ। পানি উন্নয়ন বোর্ডের টাস্কফোর্সের একটি দল ওই এলাকায় ভাঙন রোধে পরীক্ষামূলক বালুভর্তি জিও টিউব ব্যাগ ডাম্পিং শুরু করেছেন বলে নির্বাহী প্রকৌশলী আব্দুল আকিম জানান।