দেশবাসীর জন্য উদ্বিগ্ন মেসি

S M Ashraful Azom
গত বৃহস্পতিবারের ভয়াবহ বন্যায় বাড়িঘর হারিয়ে উদ্বাস্তু হয়েছে হাজার হাজার মানুষ। মারাও গেছে তিনজন। দেশের এমন বিপদের সময় আর হাত গুটিয়ে থাকতে পারেন কী ফুটবল তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনায় বন্যা দুর্গতের সাহায্য করার জন্য তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে আর্জেন্টিনা। রাজধানী বুয়েন্স এইরেসে ৫ দিনের টানা বৃষ্টিপাতের পর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে বসত-বাড়িও রাস্তাঘাট। এরই মধ্যে ১১ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। তাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বন্যার একটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, বন্যার ছবি দেখার পর আমার স্বদেশ আর্জেন্টিনাকে নিয়ে আমি সত্যিই বেশ উদ্বিগ্ন। এই কঠিন সময়ে দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার জন্য সবাইকে উৎসাহিত করতে চাই।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top