মোহামেডান ০ আবাহনী ০

S M Ashraful Azom
আবাহনী ও মোহামেডানের ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে। এর ফলে মোহামেডান লিগ শেষ করলো ২০ ম্যাচে ৩৮ পয়েন্টে তৃতীয় স্থানে থেকে। আবাহনী ১৯ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।
আবাহনীর একটা ম্যাচ বাকি, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে। আবাহনী জিতলে ৩৮ পয়েন্ট নিয়ে মোহামেডানের সমান হবে। অবশ্য আবাহনী যদি শেখ জামালকে হারায় এবং সেটা দুই গোলের ব্যবধানে হয় তাতে আবাহনী তৃতীয় স্থানে উঠে আসতে পারে।
ফুটবলে মোহামেডান আবাহনীর যে খেতাব সেই অনুসারে ঐতিহ্যবাহী দল দুটির ম্যাচটা মোটেও উত্তেজনা তৈরি করতে পারেনি মাঠে। যতটা লড়াই হবে মনে করে কিছু দর্শক স্টেডিয়ামে এসেছিলেন তারাও হতাশ হয়েছেন। খুব সহজেই বলা যায় মোহামেডান গোলকিপার আশরাফুল রানা এবং আবাহনীর গোলকিপার জিয়াকে একটা কঠিন বলও গ্রিপ করতে দেখা গেলো না।
আক্রমণভাগের খেলোয়াড়রা কঠিন কোনো বিপদে ফেলতে পারেনি দুই দলের গোলকিপারকে। অথচ ম্যাচ জেতার জন্য তাদের সেরা দলটাকেই নামিয়েছিলেন মোহামেডান কোচ কাজী জোসিম উদ্দিন জোসী এবং আবাহনীর কোচ অমলেস সেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top