গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে যথাসময়ে সকল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। বিদ্যুৎ ভবনে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, বিদ্যুৎ সংশ্লিষ্ট সকল প্রকল্প যথাসময়ে বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। ২০২১ সালের মধ্যে সাশ্রয়ী মূল্যে সকল নাগরিককে বিদ্যুৎ সুবিধা প্রদানের জন্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অনেকগুলো বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে।
বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম অনুষ্ঠানে ‘প্রকল্প ব্যবস্থাপনা-প্রকল্প পরিচালকদের ভূমিকা’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ১শ’র বেশি প্রকল্প পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক অংশ নেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের ৭১ শতাংশ লোক বর্তমানে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে এবং সার্বিক উন্নয়নে এই খাতের গুরুত্ব বিবেচনা করে সরকার এ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কর্মকর্তারা বলেন, দেশে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে এবং উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির আলোচনা চলছে।