বাংলাদেশে অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যদের ফেরত দেয়া হয়েছে

S M Ashraful Azom
কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশের পর আটক দুই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি।
 
বাংলাদেশের আধা-কিলোমিটার ভেতরে ঢুকে বলেরডেবা গ্রামে এক জনকে রাইফেলের বাট দিয়ে মাথায় আঘাত করে বিএসএফ জাওয়ানরা। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা অস্ত্রসহ দুই বিএসএফ সদস্যকে আটক করে কুমিল্লার ১০ বিজিবি’র অধীন স্থানীয় বৌয়ারা বাজার বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।
 
জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী বলেরডেবা (শুভানগর) নামক এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। উভয় দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শেষে প্রায় ১৩ ঘণ্টা পর রাত পৌনে ৯টার দিকে দুই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top