নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় ফাতেমা আক্তার (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী এশিয়ান হাইওয়ে (বাইপাস) অবরোধ করে বিক্ষোভ করে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার নলপাথর এলাকার কবির হোসেনের মেয়ে।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে মসজিদ থেকে আরবি পড়ে বাড়ি ফিরছিল শিশু ফাতেমা আক্তার।
এ সময় এশিয়ান হাইওয়ের (বাইপাস) নলপাথর এলাকায় মালবাহী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১১-৪০৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ফাতেমার গায়ের ওপর পড়ে। এতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পর বিক্ষুব্দ এলাকাবাসী এশিয়ান হাইওয়ে (বাইপাস) অবরোধ করে প্রায় ঘণ্টাব্যাপী দফায় দফায় বিক্ষোভ করতে থাকে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্দ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। এর পর সড়কে যানাবহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ কাভার্ডভ্যান চালক মনির হোসেন ও হেলপার মনজু হোসেনকে আটক করেছে।
এ ব্যাপারে নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই।