টানা নয় ম্যাচে জয়ের রেকর্ড ম্যানসিটির

S M Ashraful Azom
সামির নাসরি ও আলেকজান্ডার কোলারভের গোলে এভারটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ২০১৫-১৬ প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচ জয়ের পাশাপাশি টানা নয়টি লিগ ম্যাচ জেতার রেকর্ড করলো ম্যানুয়েল পেল্লেগ্রিনির দল।
গত মৌসুমের রানার আপ ম্যানচেস্টার সিটি এবার প্রিমিয়ার লিগ দুর্দান্ত ভাবে শুরু করেছে। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে ৩-০ গোলে জিতে আসার পরে একই ব্যবধানে নিজেদের মাঠে হারিয়েছে চ্যাম্পিয়ন চেলসিকে। তাদের শেষ শিকার এভারটন।  দলটির হোমগ্রাউন্ডে ২-০ গোলে জয় পেলো ম্যানসিটি।
গুডিসন পার্কে নাসরি ও কোলারভের দ্বিতীয়ার্ধে দুই গোল করে, যার সুবাদে টানা নবম প্রিমিয়ার লিগ ম্যাচ জিতে নেয় সিটি। গত মৌসুমের শেষ ছয় ম্যাচে জয়ের পাশাপাশি এই মৌসুমের তিন ম্যাচের জয় ১৯১২ সালে প্রতিষ্ঠিত ম্যানচেস্টারের ক্লাবটির জন্য টানা সর্বোচ্চ ম্যাচে জয়ের রেকর্ড।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top