অস্ট্রেলিয়াকে আইএস বিরোধী অভিযান জোরদার করতে যুক্তরাষ্ট্রের আহ্বান

S M Ashraful Azom
ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযান আরো জোরদার করতে অস্ট্রেলিয়ার প্রতি আনুষ্ঠানিক আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে সিরিয়ায় বিমান হামলা চালানোরও অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ওয়াশিংটনের অস্ট্রেলীয় দূতাবাসে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই ধরনের অনুরোধপত্র পাঠানো হয়।
 
অস্ট্রেলিয়া সরকার বলছে, অনুরোধটি যথাযথভাবে বিবেচনা করা হবে। অস্ট্রেলিয়ার বিমান বাহিনী ইতিমধ্যেই ইরাকে আইএস স্থাপনায় হামলায় নিয়োজিত রয়েছে। গত ১২ মাস ধরে তারা ইরাকে আইএসের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। যদিও অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী জো হকি বলেন,আইএসের স্বীকৃত কোন সীমান্ত নেই এবং আর তাদেরকে থামাতে আমরা কতটুকুইবা করতে পারি। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সূত্র: বিবিসি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top