ভক্তদের উষ্ণ সংবর্ধনায় অভিভূত শোয়েন্সটাইগার

S M Ashraful Azom
ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের উষ্ণ সংবর্ধনায় ‘অভিভূত’ বাস্তিয়ান শোয়েন্সটাইগার। ৩১ বছর বয়সী জার্মান তারকা জানান, ‘ওল্ড ট্রাফোর্ডে টটেনহামের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সমর্থকরা আমাকে যে উষ্ণতা এবং উত্সাহ নিয়ে স্বাগত জানিয়েছেন তা আমার কাছে সত্যিই বিস্ময়কর।’
গত মাসে বায়ার্ন মিউনিখ ছেড়ে প্রথম জার্মান খেলোয়াড় হিসেবে তিন বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে আসেন শোয়েন্সটাইগার। স্পার্সদের বিপক্ষে ম্যাচে মাইকেল ক্যারিকের বদলী হিসেবে নেমে ইতিমধ্যে রেড ডেভিলসদের হয়ে অভিষেক হয়েছে এ তারকা মিডফিল্ডারের।
ম্যানইউ ভক্তদের আস্থার প্রতিদান দিয়ে ইউনাইটেডকে আবার ইউরোপের পরাশক্তি করে তোলার প্রতিশ্রুতি দিয়ে শোয়েন্সটাইগার বলেন, ‘ ক্লাবটিকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা বায়ার্নের মতো আন্তর্জাতিক মানে নিয়ে যেতে আমার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করাসহ সবকিছু করব।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top